মি. সবুজের বেকারত্বের জন্য ব্যবসায় পরিবেশের কোন উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার সবুজের বেকারত্বের জন্য ব্যবসা পরিবেশের রাজনৈতিক উপাদান দায়ী।আইন-শৃঙ্খলা পরিস্থিতি,দেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক দল, সরকারের স্থিতিশীলতা, নেতৃত্ব ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। উন্নত ও সহনশীল রাজনৈতিক পরিবেশ ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্দীপকের মিস্টার সবুজ একজন ইউক্রেন প্রবাসী তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে তিনি দেশে ফেরত আসতে বাধ্য হন। বর্তমানে তিনি বেকার অবস্থায় দিন অতিবাহিত করছেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। যা রাজনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, মিস্টার সবুজের বেকারত্বের জন্য ব্যবসা পরিবেশের রাজনীতি উপাদান দায়ী।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. সবুজের বেকারত্বের জন্য ব্যবসায় পরিবেশের কোন উপাদান প্রভাব ফেলে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর