জনাব সুমন কেন জনাব রুমনের চেয়েও কম অর্থ ফেরত পেলেন? মতামত দাও।
উত্তর: জনাম সুমন সাধারণ শেয়ারহোল্ডার হওয়ায় কোম্পানি বিলুপ্তিতে জনাব রুমন হতে কম টাকা ফেরত পেলেন।যে শেয়ারের লভ্যাংশের হার পূর্বনির্দিষ্ট থাকে না তাকে সাধারণ শেয়ার বলে।এরুপ শেয়ার মালিকগণ অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে অধিক সুবিধা ও মর্যাদা ভোগ করেন কিন্তু কোম্পানির বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনে অগ্রাধিকার পায় না। অন্যদিকে অগ্রাধিকার শেয়ার মালিকগণ কোম্পানির নির্দিষ্ট হারে লভ্যাংশ পান কিন্তু কোম্পানির কোন সভায় আমন্ত্রিত হন না। কোম্পানির বিলুপ্তিতে মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার মালিক কোন হতে অগ্রাধিকার পান।উদ্দীপকে দেখা যায় জনাব সুমন ও জনাব রুমন শেয়ার বাজার থেকে একটি কোম্পানির' যথাক্রমে ১২ লক্ষ ও ৭ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেছেন। জনাব সুমন কোম্পানিটির বার্ষিক সভায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পেলেও জনাব রুমন কোন আমন্ত্রণপত্র পায়নি। কোম্পানিটি বিলুপ্তি সিদ্ধান্ত নিলে জনাব রুমন তার বিনিয়োগকৃত ৭ লক্ষ টাকা ফেরত পান। কিন্তু জনাব সুমন তার বিনিয়োগকৃত অর্থের অর্ধেক টাকা ফেরত পান।অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা অন্যান্য সুযোগ-সু বিধায় পিছিয়ে থাকলেও কোম্পানির বিলুপ্তিতে মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ারহোল্ডারগনের চেয়ে অগ্রাধিকার বেশি পান। তাই আমি মনে করি জনাব সুমন সাধারণ শেয়ারহোল্ডার হওয়ায় কোম্পানির বিলুপ্তিতে জনাব রুমন হতে কম টাকা ফেরত পেয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুমন কেন জনাব রুমনের চেয়েও কম অর্থ ফেরত পেলেন? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর