উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধনের অপরিহার্যতা সম্পর্কে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্নিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধন অপরিহার্য। কোম্পানির মূল দলিল,সনদ বা সংবিধানকে স্মারকলিপি বলে।এতে কোম্পানির মূল বিষয়বলি সংক্ষিপ্ত আকারে লেখা থাকে।স্মারকলিপিতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি করতে পারেনা।করলে তো ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য হবে যা আইনত অপরাধ।এর মাধ্যমে কোম্পানি বিলুপ্ত হয়ে যেতে পারে। উদ্দীপকে দেখা যায়,জনাব শরীফুল ও তার ৫০ জন বন্ধু মিলে একটি কোম্পানি গড়ে তুলেছেন।তাদের মোট মূলধন দুই কোটি টাকা। তারা মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য জনাব সাইফুলকে কোম্পানিতে নিতে চান। কিন্তু এজন্য কোম্পানির মূল দলিল সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে। স্মারকলিপির একটি ধারা হলো মূলধন ধারা। এতে কোম্পানি কি পরিমান অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তার উল্লেখ থাকে। স্মারকলিপির এই ধারা পরিবর্তন না করে অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারেনা। উদ্দীপকের জনাব শরিফুল তার কোম্পানির মূলধন বৃদ্ধি করতে চাচ্ছেন যা তিনি করতে পারবেন। তবে নিবন্ধকের কাছে মূলধন ধারা পরিবর্তন করে তিনি জানান সাইফুলকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করতে পারবেন। তাই বলা যায়, উদ্দীপকের কোম্পানিটির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধন অপরিহার্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য মূল দলিল সংশোধনের অপরি…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর