উদ্দীপকের বর্ণিত জনাব রবির ব্যবসায়টি কোন প্রকৃতির? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রবির ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়। যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি এবং মালিক নিজেই ব্যবসায়ের যাবতীয় সকল কার্যক্রম তদারকি করে তাকে একমালিকানা ব্যবসায় বলে।একমালিকানা ব্যবসা খুবই স্বল্প পরিসরের ব্যবসা। এখানে মালিক যেহেতু একজন তাই দায় ও অসীম হয়ে থাকে। মালিক প্রয়োজন অনুভব করলে কিছু সংখ্যক লোকবল নিয়ে তার ব্যবসা পরিচালনা করতে পারে। উদ্দীপকে জনাব রবি বেকারত্ব দূর করার জন্য ৫ জন কর্মচারী নিয়ে একটি ফাস্টফুডের দোকান চালু করে। সে গ্রাহকের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করে বলে কিছুদিনের মধ্যেই সফল ব্যবসায়ীতে পরিণত হয়।তাই বলা যায়,ধরন বিচারের জনাব রবির ব্যবসাটি একটি একমালিকানা ব্যবসা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত জনাব রবির ব্যবসায়টি কোন প্রকৃতির? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর