জনাব রবির ব্যক্তিগত দূরদর্শিতাই সফলতার মূলমন্ত্র - যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: 'জনাব রবির ব্যক্তিগত দূরদর্শিতাই সফলতার মূলমন্ত্র' উক্তিটি যথার্থ। ভবিষ্যতে কি ঘটতে পারে তা আগে থেকেই অনুমান করতে পারার দক্ষতাই হলো দূরদর্শিতা। এক মালিকানা ব্যবসায়ে মালিক নিজেই তার ব্যবসায়ের সকল কার্যক্রম পরিচালনা করে। সেখানে মালিক একক কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করে। যেহেতু মালিক নিজেই তার ব্যবসায়িক সকল কার্যক্রম পরিচালনা করে সেহেতু এখানে মালিকের ব্যক্তিগত দূরদর্শিতা মুখ্য ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব রবি বেকারত্ব দূর করার জন্য ৫ জন কর্মচারী নিয়ে রাজবাড়িতে টি-বাঁধে একটি ফাস্টফুডের দোকান চালু করে। সে জানে ঘুরতে আসা পর্যটক কি খেতে পছন্দ করে। সে অনুযায়ী সে খাবার তৈরি করে গ্রাহকের চাহিদা পূরণ করে এবং কিছুদিনের মধ্যেই সফল ব্যবসায়ীতে পরিণত হয় এখানে তার ব্যবসা সম্পর্কে বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায়। একমালিকানা ব্যবসায় যেহেতু মালিক নিজেই তার ব্যবসার সকল কার্যক্রম পরিচালনা করে তাই তাকে ব্যবসায়ে গভীর মনোযোগ দিতে হয়। এখানে সফল হতে ব্যবসায়ে বিচক্ষণ হতে হয়।জনাব রবি তার ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে অনুধাবন করলেন তার গ্রাহকেরা কিরকম খাবার খেতে পছন্দ করে। রবি সেই অনুযায়ী খাবার তৈরি করে গ্রাহকের চাহিদা পূরণ করে ফলে অল্প কিছুদিনের মধ্যেই সে সফল ব্যবসায়ীতে পরিণত হয়।তাই জনাব রবির ব্যক্তিগত দূরদর্শিতা এই সফলতার মূলমন্ত্র ছিল বলাই যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রবির ব্যক্তিগত দূরদর্শিতাই সফলতার মূলমন্ত্র - যথার্থতা মূল্যায…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর