“মি. সাদেক ব্যবসায়িক কাজের একজন প্রধান প্রতিনিধি"- বিশ্লেষণ কর।
উত্তর: মিস্টার সাদেক ব্যবসায়ীক কাজের একজন প্রধান প্রতিনিধি- উক্তিটি যথার্থ। ব্যবসা বলতে মুনাফা অর্জনের জন্য বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে বোঝায়।একটি ব্যবসা দেশের আইনে অবশ্যই বৈধ হতে হবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। ব্যবসায়ের মাধ্যমে কোন উপযোগের সৃষ্টি হতে হবে। উদ্দীপকের মিস্টার সাদেক সরকারি অনুমোদন নিয়ে খাবার স্যালাইন তৈরি করে বিক্রয়কর্মী রেখে বিক্রি করে অর্থ উপার্জন করতে থাকলেন। অল্প কিছুদিনের মধ্যে মিস্টার সাদেক একজন সফল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি পেলেন।তিনি সফলতা অর্জন করতে পেরেছেন কারণ তিনি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করেছেন। মিস্টার সাদেক তার ব্যবসা সরকারি অনুমোদন নেওয়ার ফলে ব্যবসাটি সমাজে বৈধতা পেয়েছে।তিনি একজন বিক্রয়কর্মী রেখে গ্রাহকদের পণ্য দ্রুত সময় পৌঁছে দেয়ার ব্যবস্থাও করেছেন।ফলে তার ব্যবসায়ের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সংঘটিত হয়েছে এবং তিনিও মুনাফা অর্জন করতে পেরেছেন।তাই বলা যায়,মিস্টার সাদেকের সঠিক বিচক্ষণতায় তার ব্যবসা সফল হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“মি. সাদেক ব্যবসায়িক কাজের একজন প্রধান প্রতিনিধি"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর