মি. আলাউদ্দিনের ব্যবসায়ে সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার আলাউদ্দিনের ব্যবসায় সফলতায় অর্থনৈতিক পরিবেশের ভূমিকা সর্বাধিক। যে পরিবেশ অর্থ ও ঋণ ব্যবস্থা,চাহিদা ও ভোগ,মানবসম্পদ,জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদির উপর ভিত্তি করে সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ইত্যাদির উপর ভিত্তি করে সাধারণত অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ। অনুকূল অর্থনৈতিক পরিবেশ নতুন উদ্যোক্তাদের ব্যবসায় গঠন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়,মিস্টার আলাউদ্দিন কিছু শিক্ষিত বেকার ছেলেদের নিয়ে একটি জৈব সার কারখানা গড়ে তোলেন।একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায় সফলতা আসে।বাণিজ্যিক ব্যাংকটি অর্থনৈতিক পরিবেশের উপাদান।আর্থিক প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত সহায়তাই উদ্দীপকে ব্যক্ত করা হয়েছে।তাই সংক্ষেপে বলা যায়,মিস্টার আলাউদ্দিনের ব্যবসায় সফলতার পিছনে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা সর্বাধিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আলাউদ্দিনের ব্যবসায়ে সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর