মি. আলাউদ্দিনের উদ্ভূত সমস্যার সমাধান সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: মিস্টার আলাউদ্দিনের উদ্ভূত সমস্যার সমাধানে তিনি পরিবহনের ব্যবস্থা করতে পারেন। উৎপাদনের স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণে স্থানগত যে উপযোগ সৃষ্টি হয় তাকে পরিবহন বলে।পরিবহনের মাধ্যমে এক স্থানে উৎপাদিত পণ্য দ্রুত সময় অন্য স্থানে পাঠানো যায়।এর ফলে পৃথিবীর নানান প্রান্তের মানুষ নানান প্রান্তের পণ্য ভোগ করতে পারছে। উদ্দীপকে দেখা যায় মিস্টার আলাউদ্দিনের প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে তার প্রতিষ্ঠান তৈরি মালামাল সঠিক সময়ে ডিলারদের কাছে পৌঁছাতে পারছে না। তার এই সমস্যা সমাধান করতে উন্নত পরিবহন ব্যবস্থা তৈরি করতে হবে। পরিবহন ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ।পরিবহনের মাধ্যমে ভোগকারী তার চাহিদার পণ্য কম সময়ে হাতে পায়।আলাউদ্দিনের প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। এতে তিনি উৎপাদিত মালামাল সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না।তার উচিত হবে স্থানগত বাধা দূরীকরণে পরিবহনের ব্যবস্থা করা। এর মাধ্যমে তিনি স্থলে আকাশ অনুপাতে দ্রুত সময় ডিলারদের নিকট তার উৎপাদিত মাল আমার প্রেরণ করতে পারবেন।তাই বলা যায় মিস্টার আলাউদ্দিনের উদ্ভূত সমস্যা খারাপ যোগাযোগ ব্যবস্থা পরিবহনের মাধ্যমে সমাধান করা যাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আলাউদ্দিনের উদ্ভূত সমস্যার সমাধান সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর