জনাব নাজিমের ব্যবসায়ের ধরনটি পরিবর্তন করা কি উচিত হবে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব নাজিমের ব্যবসায়ের ধরন পরিবর্তন করা উচিত হবে বলে আমি মনে করি। দুই বা অধিক ব্যক্তির চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। এই ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে নিবন্ধন করলে অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যায়।সদস্যদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্যবসা গঠিত পরিচালিত হয়। উদ্দীপকে জনাব নাজিমের রেস্টুরেন্টের তার ভাই জিয়া সহ ১০ জন কর্মচারী কাজ করেন।স্থায়ীভাবে তার রেস্টুরেন্টের বেশ চাহিদা থাকায় তিনি এটি সম্প্রসারণ করতে চাইলেও পারছেন না। তখন তার ভাই তাকে মালিকানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল। জনাব নাজিম প্রথম পর্যায়ে এক মালিকানা ব্যবসার মালিক।তিনি যদি তার প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করতে চায় তাহলে তার উচিত হবে অংশীদার গ্রহণ করে অংশীদারী ব্যবসা বানানো। অংশীদারি ব্যবসা একমালিকানা ব্যবসা হতে কিছুটা বড় প্রকৃতির হয়। অংশীদারি ব্যবসা পাওনা আদায় তৃতীয় পক্ষের উপর মামলা করতে পারে যা এক মালিকানায় সম্ভব নয়।অংশীদারী ব্যবসায় জনাব নাজিম ও তার ভাই জিয়া মিলে ব্যবসার বিভিন্ন দিকে আলাদাভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে প্রতিষ্ঠান আরও সফলতার দিকে এগিয়ে যাবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব নাজিমের ব্যবসায়ের ধরনটি পরিবর্তন করা কি উচিত হবে? তোমার মতের …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর