পাওনা আদায়ে তারা সক্ষম হবে বলে তুমি মনে কর? যুক্তি সহ আলোচনা কর।
উত্তর: পাওনা আদায়ে তারা সক্ষম হবে বলে আমি মনে করি। একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারী ব্যবসা বলে।চুক্তির ভিত্তিতে এই ব্যবসা পরিচালিত হয়।অংশীদারী ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে নিবন্ধন করলে আইনগত বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন বলতে মূলত চুক্তিপত্র নিবন্ধন করাকে বুঝায়। অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন করলে চুক্তিজাত অধিকার আদায় অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায়,পাওনা আদায়ে মামলা করা যায়। উদ্দীপকে মি. টোপাল ও হরিপাল সমঝোতার ভিত্তিতে কল্যাণপুর গ্রামে মাটির তৈজসপত্র তৈরির কাজ শুরু করেন। বিপণন শুরুর আগে যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক হরিপাল ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসা বেশ উন্নতি হচ্ছে। একজন দানাদারের নিকট ১০ হাজার টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে যেহেতু তাদের ব্যবসাটি নিবন্ধন করা আছে সেহেতু তারা পাওনা আদায়ে আইনগত সুবিধা পাবে।তারা সহজেই দেনাদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবেন।এর মাধ্যমে তারা তাদের পাওনা আদায়ে সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পাওনা আদায়ে তারা সক্ষম হবে বলে তুমি মনে কর? যুক্তি সহ আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর