তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় তারা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে। কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বাজারে নিবন্ধিত হতে পারে।তারা জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানাতে পারে। উদ্দীপকের মিশু ও তার ছয় বন্ধু মিলে 'লাজ ফার্মা লিমিটেড' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে। তাদের প্রতিষ্ঠানটি সফলতা পাওয়ায় তারা ব্যবসাটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। তারা ব্যাংকের উচ্চ সুদের হারের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিলি করে মূলধন সংগ্রহ করতে চায়।যেহেতু তাদের প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি, তাই তারা খুব সহজেই শেয়ারবাজার হতে মূলধন সংগ্রহ করতে পারবে। লাজ ফার্মা লিমিটেডকে শেয়ার বাজার হতে মূলধন সংগ্রহ করার জন্য জনসাধারণের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করতে হবে। এতে তাদের কোম্পানির সকল তথ্য সঠিকভাবে উল্লেখ থাকতে হবে।নিবন্ধক সকল তথ্য যাচাই করে সন্তুষ্ট হলে তাদের বিবরণপত্রটি প্রচারের অনুমতি দিবে।এর মাধ্যমে তারা শেয়ারবাজারে শেয়ার বিলি করে মূলধন সংগ্রহ করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ ক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর