দুটি ব্যবসায়ের মধ্যে কোন ব্যবসায়টি অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে বলে তোমার মনে হয়? দুটি ব্যবসায়ের তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: X ও Y এর ব্যবসায়ের মধ্যে ওয়াই এর ব্যবসা অর্থনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। এরূপ ব্যবসা সাধারণত বৃহদায়তন প্রকৃতিতে গড়ে ওঠে।স্বাধীন ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করার ফলে এরূপ ব্যবসা নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে,লেনদেন করতে ও প্রয়োজনে আদালতে মামলা দায়ের করতে পারে। উদ্দীপকে X এর ব্যবসাটি হল অংশীদারী ব্যবসা। তার ব্যবসাটি তার অনুপস্থিতে বিলোপ সাধন ঘটবে এ মর্মে গঠিত হয়েছে। অন্যদিকে ওয়াই এর ব্যবসায়ের এভাবে বিপন্ন হবে না। কোম্পানি সংগঠনে যেকোনো ব্যবসায়ের তুলনায় ব্যবসায়িক কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। এ ব্যবসার মাধ্যমে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়। অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় ফলে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। এতে মানুষের আয় বাড়ে প্রকারান্তে জাতীয় আয় বাড়ে। তাই বলা যায়, Y এর ব্যবসাটি অর্থনৈতিক উন্নয়নে অধিক ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দুটি ব্যবসায়ের মধ্যে কোন ব্যবসায়টি অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর