উদ্দীপকে জনাব হুমায়ূন কবীরের গরু বিক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব হুমায়ুনের গরু বিক্রয়ের কাজটি ব্যবসা নয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। একটি কর্মকাণ্ডকে তখনই ব্যবসা হিসেবে গণ্য করা হবে যখন তার পিছনে ব্যক্তির মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। সাথে তা আইন কত বৈধ হওয়াও আবশ্যক। উদ্দীপকের জনাব হুমায়ুন কবির কৃষি জমি চাষের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক জোড়া হালের বলদ গরু ক্রয় করেন। বড় ছেলেকে চাকরির জন্য সৌদি আরবে পাঠাতে গিয়ে তিনি তার হালের গরু দুটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রয় করে দেন। এখানে তার মুনাফা হলেও এরূপ কর্মকান্ডের পিছনে তার মুনাফা অর্জনের উদ্দেশ্য ছিল না; বরং তার ছেলেকে বিদেশ পাঠানোর উদ্দেশ্য ছিল মুখ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব হুমায়ুন কবিরের কাজটি ব্যবসায় নয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হুমায়ূন কবীরের গরু বিক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর