উদ্দীপকে চাঁদপুর ইলিশের বাড়ি' নামে খ্যাত হওয়ার পিছনে ব্যবসায়ের কোন পরিবেশের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে চাঁদপুর 'ইলিশের বাড়ি' খ্যাত হওয়ার পিছনে প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে। কোন দেশের অবস্থান, আয়তন, নদ-নদী,ভূ-প্রকৃতি, জলবায়ু ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের।এ উপাদানগুলোর পার্থক্যের কারণে বিভিন্ন দেশের ব্যবসা কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকের নদী তীরবর্তী চাঁদপুর জেলা 'ইলিশের বাড়ি' হিসেবে দেশ-বিদেশে পরিচিত। প্রতি মৌসুমে জেলার প্রধান নদী মেঘনায় ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়ে। মেঘনা নদী এবং চাঁদপুর জেলার জলবায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, চাঁদপুর "ইলিশের বাড়ি" খ্যাতি পাওয়ার পিছনে প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাব বিদ্যমান।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চাঁদপুর ইলিশের বাড়ি' নামে খ্যাত হওয়ার পিছনে ব্যবসায়ের ক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর