উদ্দীপকের পরিস্থিতিতে উৎপাদিত টমেটো ন্যায্য মূল্য প্রাপ্তি ও প্রত্যাশিত লাভ পেতে হলে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
পণ্য সামগ্রী উৎপাদন হতে ভোগের সময় পর্যন্ত মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ ব্যবসায়ের সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণের ফলে এক মৌসুমের পণ্য অন্য মৌসুমেও ভোগ করা যাচ্ছে।
উদ্দীপকের রহিম মিয়া একজন টমেটো চাষী। হঠাৎ বাজারে টমেটোর যোগান বেড়ে যাওয়ায় মূল্য কমে গেল এবং কিছু পরিমাণ টমেটো অবিক্রিত থাকে। অবিকৃত টমেটো যথাযথ সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়।
এমতাবস্থায় জনাব রহিম মিয়ার করণীয় ছিল টমেটো গুদামজাতকরণের ব্যবস্থা করা। এতে যখন টমেটোর যোগান বাজারে কমে যেত তখন তিনি এগুলো বিক্রয়ের মাধ্যমে লাভবান হতেন। তার উৎপাদিত টমেটোগুলো পচে নষ্ট ও হত না। তাই আমি মনে করি,উৎপাদিত টমেটো ন্যায্য মূল্য প্রাপ্তি ও প্রত্যাশিত লাভ পেতে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করা উচিত।