উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথাযথ কি না? সমবায় আইন বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ সমবায় মুনাফা বন্টন নীতি অনুযায়ী যথার্থ। সমবায় সমিতিতে অর্জিত সকল লভ্যাংশ সমবায়ীদের মধ্যে বন্টন করা হয় না। সমবায় আইন অনুযায়ী মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩ পার্সেন্ট উন্নয়ন তহবিলে মোট (১৫+৩)=১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। উদ্দীপকে দেখা যায়, মুন্সীগঞ্জের ৪০ জন চাষী ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে একটি উৎপাদক সমবয় সমিতি গঠন করেছেন। পাঁচ বছরে তাদের মূলধন দাঁড়ায় ২৫ লক্ষ টাকা। ষষ্ঠ বছরের মোট মুনাফা ১,০০,০০০ টাকা হতে ১৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ৩,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নেন। সমবায় সমিতির আইন অনুযায়ী অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে এবং বাকি ৮২% সদস্যরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এক্ষেত্রে সংরক্ষিত তহবিলের পরিমাণ ১,০০,০০০×১৫%=১৫,০০০ টাকা এবং উন্নয়ন তহবিলের পরিমাণ ১,০০,০০০×৩%=৩০০০ টাকা এবং সদস্যদের মধ্যে বন্টিত মুনাফার পরিমান ১,০০,০০০×৮২%=৮২,০০০ টাকা। তাই আমি মনে করি উদ্দীপকে বর্নিত প্রতিষ্ঠানটি বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ সমবায় সমিতির মুনাফা বন্টন নীতি অনুযায়ী যথার্থ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যথাযথ কি না? স…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর