কেন অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? ১৯৩২ সালের অংশীদারি আইনের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টি নিবন্ধিত নয় বলে পাওনা আদায়ে তারা আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোন অংশীদারী প্রতিষ্ঠানের চুক্তিপত্র নিবন্ধক কর্তৃক নিবন্ধিত এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করা হলে তাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসা বলে। অনিবন্ধিত অংশীদারি ব্যবসা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা বা অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করায় বাধার সম্মুখীন হয়। উদ্দীপকে দেখা যায়, চার বন্ধুর ব্যবসায়ের একজন দেনাদার হতে ৮০,০০০ টাকা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করা যাচ্ছে না। এক্ষেত্রে তারা আদালতের আশ্রয় নিতে গেলে আইনজীবী মামলা করতে পারবেন না বলে জানিয়ে দেন। যেহেতু উদ্দীপকের ব্যবসাটি নিবন্ধিত করা নেই তাই তারা দেনাদারের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনা আদায়ে মামলা দায়ের করতে পারবেনা। যদি তাদের ব্যবসাটি নিবন্ধিত করা থাকত তাহলে আদালতে মামলা করে খুব সহজেই তারা তাদের পাওনা টাকা আদায় করতে পারতো। তাই আমি মনে করি,উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টি নিবন্ধিত নয় বলে তারা পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কেন অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছে? ১৯৩২ স…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর