উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টি নির্দিষ্ট মেয়াদের অংশীদারী ব্যবসা। নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারী ব্যবসা গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসা বলে। নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা মেয়াদান্তে বিলোপ ঘটে। উদ্দীপকের তূর্য,শিলা,ইফতি ও রানা চুক্তির ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী একটি পার্সেল ডেলিভারির ব্যবসা গঠন করলেন। দেখা যাচ্ছে, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসাটি গঠন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারী ব্যবসা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর