আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন কর।
উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠান অর্থাৎ সমবায় সমিতির অবদান তাৎপর্যপূর্ণ। পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যের মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতির মূল উদ্দেশ্যই হল সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা। উদ্দীপকে দেখা যায় গ্রীনভ্যালি আবাসিক এলাকায় ৩০ জন ব্যক্তি মিলে 'ঐকতান' নামে একটি সমবায় সমিতি গড়ে তুলেছে। স্থানীয় উৎপাদনকারী হতে তাজা ও ভালো মানের পণ্য ক্রয় করে স্বল্প লাভে তা সমিতির সদস্যদের মধ্যে বিক্রয় করে। ফলে ন্যায্য মূল্যে সমিতি সদস্যদের ভালো মানের পণ্য প্রাপ্তি নিশ্চিত হয়। উৎপাদনকারীগণ হতে পণ্য ক্রয় করার ফলে তাদের আয় বাড়ছে।যা জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সমিতির সদস্যরাও ন্যায্য মূল্যে ভালো মানের পণ্য পাচ্ছে। সমবায় সমিতির কারণে সমবায়ীর আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদা বাড়ে। যার প্রভাব অত্র এলাকায় পড়ে। তাই বলা যায়,আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর