“রাজনৈতিক পরিবেশ দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'রাজনৈতিক পরিবেশ দেশের শিল্পয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে '-উক্তিটি যথার্থ। কোনো দেশের রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের স্থিতিশীলতা, নেতৃত্ব ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। উন্নত বন্ধুসুলভ রাজনৈতিক পরিবেশ যেমন ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটাতে পারে, তেমনি নেতিবাচক রাজনৈতিক পরিবেশ একটি দেশের ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি করে। উদ্দীপকে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে বলা হয়েছে। কিন্তু মাঝে মাঝে শ্রমিকদের অসোন্তসসহ নানাবিধ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ফলে এই শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্ৰস্ত হয়। একটি দেশে বন্ধুসুলভ রাজনীতি বজায় থাকলে দেশে হানাহানি, হরতাল ও অবরোধ ইত্যাদি হয় না। ফলে শিল্প কারখানাগুলো তার আপন গতিতে চলতে পারে। দেশে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়। তাই বলা যায়, রাজনৈতিক পরিবেশ দেশের শিল্পয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“রাজনৈতিক পরিবেশ দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর