উদ্দীপকে বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার পেছনে কোন পরিবেশের প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার পিছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে। মানবসম্পদ,অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ও বিনিয়োগ,আয় ও সঞ্চয় ইত্যাদির উপর ভিত্তি করে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।একটি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা যত উন্নত, সে দেশ ব্যবসায়-বাণিজ্যে তত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এদেশের জনশক্তি ও সস্তা শ্রমিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে পোশাক শিল্প।জনশক্তি হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার পিছনে অর্থনৈতিক পরিবেশের প্রভাব রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার পেছনে কোন পরিবেশের প্রভাব …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর