উদ্দীপকে একজনের ১২০০ টাকা মুনাফা দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক।সমবায় সমিতি আইন অনুযায়ী এর অর্জিত সকল মুনাফা সদস্যদের মধ্যে বন্টিত হয় না।অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিল এবং ৩% উন্নয়ন তহবিলে বাধ্যতামূলক জমা রাখতে হয়। অবশিষ্ট মোট মুনাফা সমবায়ীদের মধ্যে সমান হারে বন্টিত হয়। উদ্দীপকের মুন্সিরচর গ্রামের ৫০ জন চাষী "উন্নয়ন সংঘ" নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। তারা তাদের উৎপাদিত সবজি স্থানীয় পাইকারদের কাছে বিক্রয় না করে সমিতির মাধ্যমে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রয় করেন। গত বছর উন্নয়ন সংঘ ৬০,০০০ টাকা মুনাফা অর্জন করলে সমিতির একজন সদস্য ১২০০ টাকা মুনাফা দাবি করে। সমিতিটির মোট মুনাফা ৬০,০০০ টাকা। সদস্যদের মধ্যে বন্টিত হবে (৬০,০০০×৮২÷১০০)=৪৯,২০০ টাকা। সমিতির প্রত্যেক সদস্য পাবে (৪৯,২০০×৫০)=৯৮৪ টাকা। তাই আমি মনে করি , "উন্নয়ন সংঘ" এর একজন সদস্যের ১২০০ টাকা মুনাফা দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক।