উদ্দীপকে বর্ণিত জনাব নয়ন কোন পক্ষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব নয়ন সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। ব্যবসা তার কর্মকাণ্ড সমাজের বিভিন্ন পক্ষকে ঘিরেই পরিচালনা করে থাকে। ব্যবসায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল ক্রেতা ও ভোক্তা। এই ক্রেতা ও ভোক্তাকে ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা ব্যবসার দায়িত্ব। উদ্দীপকের জনাব নয়নের শ্যামগঞ্জে একটি চালের আড়ত আছে। তিনি ন্যায্য ও সঠিক ওজনে চাল বিক্রয় করে থাকেন। তার এই কর্মকাণ্ডের ফলে ক্রেতা ও ভোক্তরা উপকৃত হচ্ছে।তাই বলা যায়, জনাব নয়ন সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যে চাল বিক্রয় করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব নয়ন কোন পক্ষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে চ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর