উদ্দীপকে বর্ণিত আদনান কী ধরনের অংশীদার? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আদনান একজন কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না শুধুমাত্র তার নিজস্ব শ্রম দিয়ে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে তাকে কর্মী অংশীদার বলে। এরূপ অংশীদার চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। উদ্দীপকের অয়ন, আদিয়ান ও তাহসিন তিন বন্ধুর প্রত্যেকে তিন লক্ষ টাকা করে একটি সাধারন অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠা করেন। তারা তাদের ব্যবসা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমবিএ পাস করা তাদের অপর বন্ধু দক্ষ আদনানকে ব্যবসায়ের অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। আদনান মূলধন সরবরাহ না করেই ব্যবসায়ের অংশীদার হলেন।আদনানের বৈশিষ্ট কর্মী অংশীদারের সাথে পুরোপুরি মিলে যায়।তাই বলা যায়,উদ্দীপকের আদনান একজন কর্মী অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আদনান কী ধরনের অংশীদার? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর