যে কারণে অংশীদারেরা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ হলো-? ব্যাখ্যা কর। উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়টি নিবন্ধন না করার ফলে অংশীদারেরা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ হলো। দেশের প্রচলিত আইন মেনে কোনো অংশীদারি ব্যবসা তার চুক্তিপত্র নিবন্ধক কর্তৃক নিবন্ধিত এবং প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করলে তাকে নিবন্ধিত অংশীদারী ব্যবসা বলে। এরূপ ব্যবসা তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা বা অন্য অংশীদারদের বিরুদ্ধে মামলা করায় আদালতের কাছে সুবিধা ভোগ করে। উদ্দীপকে দেখা যায়, তিন বন্ধু রনি,জনি ও জিহান একটি নির্দিষ্ট অংশীদারী ব্যবসা গঠন করেন। কাজ শেষ হওয়ার পর তারা ফ্ল্যাট বিক্রয় করতে থাকেন। কিন্তু একজন ক্রেতার নিকট পাওনা ৪০ লক্ষ টাকা তারা আদায় করতে পারছে না। এমনকি পাওনা আদায়ে মামলা দায়ের করতেও পারছে না। অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে বড় কুফল হল পাওনা আদায়ে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করার সীমাবদ্ধতা। আইন অনুযায়ী অনিবন্ধিত ব্যবসা ১০০ টাকার অধিক পাওনা আদায়ে মামলা করতে পারে না। তাই আমি মনে করি,উদ্দীপকের প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অংশীদারি ব্যবসা হওয়ায় অংশীদারেরা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যে কারণে অংশীদারেরা পাওনা আদায়ে মামলা করতে ব্যর্থ হলো-? ব্যাখ্যা ক…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর