'আলহাজ্ব জুট মিল'-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের যে উপাদান অধিক কার্যকর উদ্দীপকের আলোকে তার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "আলহাজ্ব জুট মিল" কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রযুক্তিগত পরিবেশের উপাদান অধিক কার্যকর হতো। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ, প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমান বিশ্বে ব্যবসায়-বাণিজ্যে প্রযুক্তিগত পরিবেশের প্রভাব বেশ লক্ষণীয়। প্রযুক্তির ব্যবহারে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন দ্বিগুণ করছে। উদ্দীপকের "আলহাজ্ব জুট মিল" বর্তমানে বন্ধ রয়েছে। কারণ সেকেলের যন্ত্রপাতি ব্যবহারে প্রতিষ্ঠানটি বছরের পর বছর প্রচুর লোকসান করে আসছিল। প্রতিষ্ঠানটি যদি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যন্ত্রপাতিতে পরিবর্তন আনতো তাহলে প্রতিষ্ঠানটি বন্ধ করতে হতো না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্প কারখানাগুলো তাদের উৎপাদন বৃদ্ধি করেছে। আলহাজ্ব জুট মিলে যদি সেকেলে যন্ত্রপাতি পরিবর্তন করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হতো এবং শ্রমিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে ব্যবসাটি লাভবান হতে পারতো। তাই বলা যায়, "আলহাজ জুট মিল"কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা অধিক কার্যকর হতো।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'আলহাজ্ব জুট মিল'-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য পরিবেশের যে…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর