উদ্দীপকে বর্ণিত 'আলহাজ্ব জুট মিল' পরিষাবাড়ীতে প্রতিষ্ঠার ব্যাপারে কোন পরিবেশের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত "আলহাজ্ব জুট মিল"সরিষাবাড়ীতে প্রতিষ্ঠার ব্যাপারে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা রয়েছে। কোনো দেশের অবস্থান, আয়তন, জলবায়ু, ভূ-প্রকৃতি, নদ-নদী, বন-বনানী ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে একেক দেশের ব্যবসায়-বাণিজ্য একেক ধরনের। উদ্দীপকে বলা হয়েছে, জামালপুরের সরিষাবাড়ীর সাথে একসময় নদীপথে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল।তার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল 'আলহাজ্ব জুট মিল'। নদ-নদী হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, 'আলহাজ্ব জুট মিল' সরিষাবাড়ীতে প্রতিষ্ঠায় প্রাকৃতিক পরিবেশের ভূমিকা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'আলহাজ্ব জুট মিল' পরিষাবাড়ীতে প্রতিষ্ঠার ব্যাপারে …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর