ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ হতে উল্লিখিত উদ্দীপকের কোন পর্যায়ের ব্যবসায়টি উত্তম? মতামত দাও ।
উত্তর: ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ হতে লিখিত উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ অংশীদারী ব্যবসায় উত্তম। দুই বা অধিক ব্যক্তির সমঝোতার ভিত্তিতে গঠিত ও পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারী ব্যবসা বলে। চুক্তি-ই এই ব্যবসার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।ব্যবসায়ের নিবন্ধন করা বাধ্যতামূলক নয়।তবে নিবন্ধন করলে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। উদ্দীপকে দেখা যে মিসেস আদিবা টুইস্ট অফ টেস্ট নামে একটি এক মালিকানা দোকানের মালিক। তিনি মূলধন স্বল্পতার কারণে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তার এক বান্ধবী খুশি থাকে ব্যবসা মালিকানা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। আদিবা বিভিন্ন বিষয় বিবেচনা করে কাজের চাপ কমানোর জন্য প্রস্তাবটি গ্রহণ করে। এক মালিকানা এবং অংশীদারী উভয় ব্যবসায়ের দায় অসীম। এরূপ অসীম দায়ের কারণে মালিকের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকে এবং মালিক দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। তবে একমালিকানা ব্যবসার মালিক একজন তাই তাকে অধিক দায় বহন করতে হয়।কিন্তু অংশীদারী ব্যবসায় দুই বা অধিক ব্যক্তি দায় বহন করে।তাই দায় কিছুটা ভাগাভাগি হয়। তাই আমি মনে করি, ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ হতে অংশীদারি ব্যবসায় উত্তম।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ঝুঁকি হ্রাসের দৃষ্টিকোণ হতে উল্লিখিত উদ্দীপকের কোন পর্যায়ের ব্যবসা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর