উদ্দীপকে বর্ণিত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত এলাকার আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূমিকা তাৎপর্যপূর্ণ। কোনো এলাকার একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারিগণ বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে যে সমবায় সমিতির স্থাপন করে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে।এর ফলে মধ্যস্থ ব্যবসায়ীদের উপর থেকে নির্ভরতা কমানো যায় এবং সুবিধাজনক মূল্যে পণ্য বিক্রয় করা যায়। উদ্দীপকের পদ্মা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি নকশিকাঁথাগুলো একত্র করে রাজধানীর বিভিন্ন শপিংমলে প্রত্যাশিত মূল্যে বিক্রয় করে। তারা মধ্যস্থ ব্যবসায়ী সহযোগিতা ছাড়া একত্রে বিক্রয় করার ফলে ন্যায্যমূল্য পাচ্ছে।তাই পদ্মা সমবায়টি একটি বিক্রয় সমবায় সমিতি। সমিতির সদস্যরা তাদের কাঙ্খিত মূল্যে পণ্যগুলো বিক্রয় করতে পারছে।ফলে অধিক উৎপাদনে তারা আগ্রহী হয় যা তাদের আয় বৃদ্ধি করবে এবং জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে।সমবায় সমিতির সদস্যদের আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদা বাড়বে যার প্রভাব অত্র এলাকায় পড়বে। তাই বলা যায়, উক্ত এলাকার আর্থ সামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সমবায় সমিতির ভূ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর