উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত।যে শিল্পের মাধ্যমে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে। প্রাথমিক শিল্পে প্রাপ্ত কাঁচামাল এরূপ শিল্পে ব্যবহৃত হয় এবং তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে উৎপাদিত হয়।উদ্দীপকের ঈশ্বরদী ইপিজেড এলাকায় অবস্থিত "রশ্মি গার্মেন্টস" একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করে এবং তার দেশেই বিক্রি করে। গার্মেন্টসটি যন্ত্রের সাহায্যে কাঁচামাল অর্থাৎ উলকে প্রক্রিয়াকরণ করে সোয়েটারে রূপান্তর করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর