তুমি কি মনে কর গঠিত কোম্পানি সংগঠনটি এখনই কাজ শুরু করতে পারবে? সংশ্লিষ্ট আইন বিশ্লেষণপূর্বক যুক্তি দেখাও।
উত্তর: আমি মনে করি কোম্পানি সংগঠনটি এখনই কাজ শুরু করতে পারবে না।যে পত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করতে পারে তাকে কার্যারম্ভের অনুমতি পত্র বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই তাদের কার্যক্রম শুরু করতে পারেনা।উদ্দীপকে দেখা যায় ৩৫ জন ব্যক্তি মিলে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেছেন। তারা সকল দলিলপত্র দাখিলপূর্বক নিবন্ধনপত্র সংগ্রহ করেছেন। নিবন্ধনপত্র সংগ্রহের পর তাদের কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে।কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে তার কার্যক্রম পরিচালনা করার জন্য নিবন্ধনপত্রের পর কার্যারম্ভূর অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। কোম্পানির সকল দলিলপত্র দেখে নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করা হয়। এই পত্র পাওয়ার পরপরই পাবলিক লিমিটেড কোম্পানি তার কার্যক্রম শুরু করে দিতে পারে। যেহেতু উদ্দীপকের কোম্পানিটি নিবন্ধনপত্রের পর এখনো কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করেনি; তাই তারা ব্যবসা পরিচালনা শুরু করতে পারবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর গঠিত কোম্পানি সংগঠনটি এখনই কাজ শুরু করতে পারবে? সংশ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর