অতিরিক্ত দেনা পরিশোধের ব্যর্থতায় কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন হবে।শেয়ার মালিক,পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তি সঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে।কোম্পানি আইনের ২৪১ ধারায় এ নিয়ে বিস্তারিত বর্ণনা হয়েছে যার মধ্যে ঋণ পরিশোধে অক্ষমতা অন্যতম।উদ্দীপকে দেখা যায়, আর সি কোং কোম্পানি করোনাকালের মন্দাবস্থায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং দেনার পরিমাণ দাঁড়ায় ২০ কোটি টাকা যা পরিশোধে কোম্পানিটি অক্ষম।কোম্পানি আইনের ২৪২ ধারায় বলা হয়েছে যে যদি কোনো কোম্পানি পাঁচ হাজার টাকা বা এর বেশি পরিমাণ কোন ঋণ বিজ্ঞপ্তি দেয়ার পরও পরিশোধে অক্ষম হয় বা আদালত এরূপ মনে করে তখন কোম্পানিটির বিলোপ সাধন ঘটে। আদালত নির্দেশ দিলে কোনভাবেই কোম্পানির কার্যক্রম চালিয়ে নেওয়া যায় না। সুতরাং অতিরিক্ত দেনা পরিশোধের ব্যর্থতায় কোম্পানিটির আদালতের কর্তৃক বাধ্যতামূলক বিলপসাতন হবে।