উদ্দীপকে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা হয়েছে।যে কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।উদ্দীপকে দেখা যায় ৩৫ জন ব্যক্তি মিলে একটি কোম্পানি গঠনের কাজ করে যাচ্ছেন। তারা একটি প্রধান দলিল তৈরি করে কোম্পানি আইনের তফসিল-১ কে দ্বিতীয় দলিল হিসেবে গ্রহণ করেছেন। সকল দলিল যথাযথভাবে দাখিলপূর্বক নিবন্ধন পত্র সংগ্রহ করেছেন। তাদের কর্মকাণ্ড পাবলিক লিমিটেড কোম্পানির গঠনের আনুষ্ঠানিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা হয়েছে।