গত মৌসুমের বাগানের বিক্রেতার কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: "গত মৌসুমের বাগানের বিক্রেতার কর্মকাণ্ড ব্যবসা নৈতিকতা বিরোধী"- উক্তিটি যথার্থ।ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা এবং ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা।ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসা নৈতিকতা পালন ব্যবসায়ীদের দায়িত্ব। ক্রেতাদের ন্যায্যমূল্যে ভালো পণ্য সরবরাহ করা এবং ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দ্বারা ব্যবস্থা করা ব্যবসায়ীদের উচিত।উদ্দীপকের তানভীর ও মিজান দুই বন্ধু আমবাগান থেকে আম সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে বিক্রয় করেন। গত বছর তাদের বিক্রিত আম নিয়ে অনেক ক্রেতা প্রশ্ন তোলেন। তানভীর ও মিজান খোঁজ নিয়ে জানতে পারেন দ্রুত পাকানোর জন্য বিক্রেতা আমে রাসায়নিক কার্বাইড স্প্রে করে। বিক্রেতার এরূপ কর্মকাণ্ড ছিল নৈতিকতা বিরোধী। তার এই কর্মকাণ্ড ক্রেতাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।তার উচিত ছিল নির্ভেজাল আম বিক্রি করা। কিন্তু সে এরকম না করে ব্যবসা নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
গত মৌসুমের বাগানের বিক্রেতার কর্মকাণ্ড ব্যবসায় নৈতিকতা বিরোধী'- উদ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর