উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা নির্বাচন করা সম্পূর্ণ যৌক্তিক। একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা সীমিত মূলধনের একটি সহজ সংগঠন। যেকোনো ব্যক্তি স্বল্প পরিসরে যে কোনো স্থানে এরূপ ব্যবসা গঠন করতে পারেন। উদ্দীপকে দেখা যায়,জনাব রক্তিম ২০ হাজার টাকা ধার নিয়ে মোট ষাট হাজার টাকার পণ্য সামগ্রী ক্রয় করে একটি মনিহারী দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। তার ব্যবসা প্রথমে সফল হতে না পারলেও পরবর্তীতে তিনি পরিস্থিতির সাথে পরিবর্তন করে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন। স্বল্প পুঁজির ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের বিকল্প নেই। এক মালিকানা ব্যবসায়ে মালিক নিজের খেয়াল খুশি মতো ব্যবসা পরিচালনা করতে পারে।পরিস্থিতি অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যেমনটি উদ্দীপকের জনাব রুক্তিম করেছেন। তাই বলা যায়,উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসায় নির্বাচন করা ছিল সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে একমালিকানা ব্যবসায় নির্বাচন করার সিদ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর