তুমি কি মনে কর, প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে? উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: 'প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসা পরিবেশের প্রভাব রয়েছে'-উক্তিটির সাথে আমি একমত। একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসা পরিবেশ বলে।প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রভাবিত হয়।ইতিবাচক ব্যবসায়িক পরিবেশের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সফলতা পায়। আবার বিপরীতে নেতিবাচক ব্যবসায়িক পরিবেশ ব্যবসায়ের জন্য হুমকিস্বরূপ। উদ্দীপকে দেখা যায়, জনাব রাজিব অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় নিয়ে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপন করেছেন। তিনি দক্ষ পোশাক শ্রমিক ও স্থানীয় বাজারজাতকরণের সুবিধা পাচ্ছেন।তার প্রতিষ্ঠান প্রথম দিকে মূলধন সংকটে পড়লে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করেন।তার ব্যবসায়ের এই সাফল্য অর্জনের পিছনে ব্যবসা পরিবেশের অনেক বড় প্রভাব রয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান তার পারিপার্শ্বিক বিভিন্ন উপাদানের সম্বন্ধে গঠিত হয়।উত্তম বাজার ব্যবস্থা, দক্ষ শ্রমিক সস্তা-শ্রম, উর্বর ভূমি, উত্তম আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ব্যবসায়ের উপর বড় প্রভাব ফেলে। উদ্দীপকের করিম তার প্রতিষ্ঠানের জন্য দক্ষ শ্রমিক ও আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য পায়। যার কারণে তার প্রতিষ্ঠান সফলতা পায় এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতে পারছে। সুতরাং বলা যায় যে, প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব অনস্বিকার্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর