উদ্দীপকের পরিস্থিতি নিসা ও লিমার ব্যবসায় বিলোপসাধনের সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের পরিস্থিতিতে লিসা ও লিমার ব্যবসাটি বিলোপ সাধনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোন অংশীদারী ব্যবসায়ের বিলপের নির্দেশ দেয় তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে।অংশিদারি আইনের ৪৪ ধারায় এরূপ কারণগুলো বর্ণনা করা হয়েছে যার মধ্যে কোনো অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া ব্যবসায় তার অংশ সম্পূর্ণভাবে কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা অন্যতম। উদ্দীপকে দেখা যায় তিন বান্ধবী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠা করে। হঠাৎ বন্যা কাউকে কিছু না বলে কানাডায় চলে যায়। সে ব্যবসায়ের তার অংশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করে যায়। ফলে লিসা ও লিমা ব্যবসাটি বন্ধ করা সিদ্ধান্ত নেয়। যেহেতু উক্ত ব্যবসায়ের একজন অংশীদার বন্যা কোনো অংশীদারের অনুমতি ছাড়া তার অংশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করে, সেহেতু সে অংশীদারি চুক্তি ভংঙ্গ করেছে। আদালতে আবেদন না করে বাকি দুই অংশীদার ব্যবসায় চালাতে পারতো কিন্তু তা আইনের দৃষ্টিতে অবৈধ হবে। তাই আমি মনে করি,উদ্ধুদ্ধ পরিস্থিতিতে লিসা ও লিমার ব্যবসায়টি বিলোপের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিস্থিতি নিসা ও লিমার ব্যবসায় বিলোপসাধনের সিদ্ধান্তটি ক…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর