শিপনের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর
উত্তর: উদ্দীপকের জনাব শিপনের ব্যবসায় কৃষিজ শিল্পের অন্তর্গত। যে শিল্পে সাধারণত ভূমি চাষাবাদের মাধ্যমে কোনো শস্য বা ফসল ফলানো হয় তাকে কৃষিজ শিল্প বলে। প্রকৃতিগতভাবে প্রাপ্ত চাষাবাদ উপযোগী জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, উর্বরতা, বাতাস ইত্যাদি কৃষিকাজে সহায়তা করে থাকে। যেমন: ধান, পাট, চা, তামাক, রাবার, তুলা, বনজ চাষ, স্ট্রবেরি ইত্যাদি কৃষিজ শিল্পের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, জনাব শিপনকে ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে জাপান যেতে হয়, সেখানকার স্ট্রবেরির স্বাদ তাকে খুবই আকৃষ্ট করে । এই স্বাদের কথা মাথায় রেখে তিনি ভেবেছিলেন, দেশের মাটিতে এই ফলের চাষ শুরু করবেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে বাণিজ্যিক উদ্দেশ্যে স্ট্রবেরির চাষ শুরু করেন। যেহেতু তিনি নিজ এলাকার ভূমিতে স্ট্রবেরি চাষ শুরু করেছেন তাই তার কাজটি কৃষিজ শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
শিপনের ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা কর
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর