ভবিষ্যতে কুমিল্লা ভিউ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বিনিময় সহায়ক কোন কাজটি ভূমিকা রাখতে পারে বলে তোমার মনে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: ভবিষ্যতে কুমিল্লা ভিউ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বিনিময় সহায়ক বীমা কাজটি ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসা-বাণিজ্যের সাথে ঝুঁকি অতপ্রোতভাবে জড়িত। দৈনন্দিন বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালান। ব্যবসায়ের ক্ষেত্রে এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা বীমার মাধ্যমে দূরীভূত হয়। উদ্দীপকে দেখা যায় কুমিল্লা ভিউ চীন থেকে বিভিন্ন পার্টস এনে সাইকেল তৈরি করে ভারতে রপ্তানি করে। কিন্তু গত মাসে পার্টস আনার সময় জাহাজ দুর্ঘটনায় পড়লে মালামাল নদীগর্ভে তলিয়ে যায়।ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতি হয়। কুমিল্লা ভিউ যদি বীমা করে রাখত তাহলে কিছুটা হলেও আর্থিক ক্ষতি মোকাবেলা করতে পারত। কারণ বীমা মেশিন ও যন্ত্রপাতি নষ্ট,আগুনের ক্ষতি,জাহাজ ডুবিসহ নানান দুর্ঘটনার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণ দেয়। যেহেতু প্রতিষ্ঠানটির মালামাল জাহাজের মাধ্যমে নদীপথে আসে তাই তাদের উচিত বীমা করে রাখা। তাই আমি মনে করি, ভবিষ্যতে কুমিল্লা ভিউ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে বীমা ভূমিকা রাখতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ভবিষ্যতে কুমিল্লা ভিউ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর