উদ্দীপকের সর্বশেষ গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটির ধরনের কোনোরূপ পরিবর্তন ঘটবে কি? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটি পাবলিক লিঃ কোম্পানিতে রূপান্তর হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকে দেখা যায়, শাহীন তার ছয় বন্ধুকে নিয়ে "সেইফ লাইফ" নামে একটি ঔষধ উৎপাদনকারী কোম্পানি গঠন করে। দিনে দিনে তাদের বাজার বৃদ্ধি পেতে থাকে। সম্প্রীতি বিপুল পরিমাণ দেশীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশি ফরমায়েশ পূরণ করতে যেয়ে তাদের প্রতিষ্ঠানটি অর্থস্বল্পতায় ভোগে। কোম্পানিটির শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য না হওয়ায় তারা গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে আর্থিক সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়েছেন।তারা বর্তমানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারছে না।এই অবস্থায় তারা যদি প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে তাহলে তারা জনগণের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণ করবে। সুতরাং, উদ্দীপকে সর্বশেষ গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সর্বশেষ গৃহীত সিদ্ধান্তের কারণে কোম্পানিটির ধরনের কোনোরূপ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর