উদ্দীপকের জনাব শাহিন ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাহীন ও তার বন্ধুরা মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছেন। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকের শাহীন তার ছয় বন্ধুকে নিয়ে "সেইফ লাইফ" নামক একটি ঔষধ উৎপাদন কারী কোম্পানি গঠন করে। তাদের প্রতিষ্ঠিত কোম্পানিটির বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেডের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকের শাহীন ও তার বন্ধুরা মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব শাহিন ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছিলেন?…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর