“করিমের গ্রহণকৃত ঋণ তার ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে। ” উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: "করিমের গ্রহণকৃত ঋণ তার ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে"- উক্তিটি যথার্থ।ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা প্রদান ও সুষ্ঠ লেনদেনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ করে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মোকাবেলা করতে পারে।উদ্দীপকে দেখা যায়, করিমের কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সবকিছু হারিয়ে নিঃস্ব করিম কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নিজ আঙ্গিনায় একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তিনি স্বপ্ন দেখেছেন একদিন তিনি আবার সফল কৃষক হবেন।সবকিছু হারিয়েও করিম আর্থিক প্রতিষ্ঠানের যে ঋণ গ্রহণ করেছেন তা দিয়ে সে আবার নতুনভাবে ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। এই ডেইরি ফার্ম তার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। ফার্মে উৎপন্ন দুধ বিক্রয় করে সে আর্থিকভাবে লাভবান হবেন। তাই বলা যায়,করিমের গৃহীত ঋণ তার ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“করিমের গ্রহণকৃত ঋণ তার ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়েছে। ” উ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর