বিনিময় সহায়ক কার্য মি. আলমের ব্যবসায়ে ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পারে”— মূল্যায়ন কর।
উত্তর: "বিনিময় সহায়ক কার্য মিস্টার আলমের ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পারে"- উক্তিটি যথার্থ।অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।এ সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পাদিত কার্যাবলীকে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলে। ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকের মিস্টার আলম কুষ্টিয়ার একজন প্রতিষ্ঠিত চাউল ব্যবসায়ী। দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের ফলে সময়মত চাওল সরবরাহ করতে না পারায় ব্যাপক লোকসানের সম্মুখীন হন। তাই তিনি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার কথা ভাবছেন।ব্যবসা-বাণিজ্যের সাথে ঝুঁকির সম্পর্ক অত্যন্ত গভীর। ঝুঁকি ব্যবসায়ীদের স্বচ্ছন্দে ব্যবসায়ীক কর্মকান্ডে ব্যাঘাত ঘটায়। এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন বীমা প্রতিষ্ঠান কাজ করছে। মিস্টার আলম যদি তার ব্যবসায়ের বীমা করিয়ে নেন তাহলে কিছুটা হলেও আর্থিক ক্ষতি মোকাবিলা করতে পারবেন। তাই বলা যায়, বিনিময় সহায়ক কার্য বীমা মিস্টার আলমের ব্যবসায় ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে পারবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বিনিময় সহায়ক কার্য মি. আলমের ব্যবসায়ে ঝুঁকিগত প্রতিবন্ধকতা মোকাব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর