তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারবে? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: আমি মনে করি প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারবে না।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করতে পারে।উদ্দীপকে হেলাল,বেলাল ও আলাল তিন বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। তারা নিবন্ধন পত্র পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করলেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি সম্প্রসারণে সিদ্ধান্ত গ্রহণ করেন।এ লক্ষ্যে তারা ব্যাংকের উচ্চ সুদের হারের পরিবর্তে আইনগত ঝামেলা থাকা সত্ত্বেও জনগণের মাঝে শেয়ার বিক্রয় সিদ্ধান্ত নেন।কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং তারা জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানাতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিবার ও বন্ধু-বান্ধবের মাঝে স্বল্পপরিসরে শেয়ার বিক্রয় করতে পারে। তাই এটি সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় আয়তনে ছোট হয়ে থাকে। তাই আমি মনে করি,উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় তারা শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় মূ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর