উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়ে তুলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে উন্নয়ন সমবায় সমিতি গঠন করেন।কোন একটি বৈষয়িক উন্নয়ন লাভের উদ্দেশ্যে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে উন্নয়ন সমবায় সমিতি বলে। এখানে সমবায় সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন হয়।যেমন কিছু লোক সমিতিবদ্ধ হয়ে নিজেরা জমি কিনে ফ্লাট তৈরির জন্য সমিতি গড়তে পারেন।উদ্দীপকে দেখা যায়, জিকে প্রকল্পের পতিত জমিতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগের সহায়তা নিয়ে ইরফান মিয়া ও তার অন্য বন্ধুরা মিলে সমবায় সমিতি গঠন করে বৃক্ষরোপণ শুরু করে। তাদের গঠিত সমবায়ের বৈশিষ্ট্য উন্নয়ন সমবায় সমিতির সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দেশ্যে বিচারে ইরফান মিয়ারা উন্নয়ন সমবায় সমিতি গড়ে তুলেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইরফান মিয়ারা উদ্দেশ্যের বিচারে কোন ধরনের সমবায় সমিতি গড়…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর