“জনাব আসাদের ভাইয়ের পরামর্শ ব্যবসায়ে আরও সফলতা বয়ে আনবে।”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "জনাব আসাদের ভাইয়ের পরামর্শ ব্যবসায় আরও সফলতা বয়ে আনবে"- উক্তিটি যথার্থ।প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস থেকে সংগ্রহ ও কাজে লাগানোর প্রক্রিয়াকে অর্থসংস্থান বলে। অর্থ ছাড়া ব্যবসা করা ও সম্প্রসারণ করা যায়না। তাই সুবিধাজনক উৎস থেকে প্রয়োজনীয় পরিমান অর্থসংস্থান করার প্রয়োজন পড়ে।উদ্দীপকে জনাব আসাদ গঞ্জে একটি দোকান ভাড়া নিয়ে একটি একমালিকানা ব্যবসা গঠন করেছেন। ব্যবসায়ে ব্যাপক সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসা পরিচালনা কষ্টকর হলে তিনি তার ভাইকে মাসিক চুক্তিতে নিয়োগ করেন। তার ব্যবসায় সম্প্রসারণে অতিরিক্ত মূলধনের প্রয়োজন। তার ভাই তাকে স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন।ব্যাংকের সাথে সম্পর্ক করে বুঝেশুনে ঋণ নিয়ে চলতে পারলে জনাব আসাদের ব্যবসাটি আরো লাভজনক হবে। ব্যাংক উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে। জনাব আসাদ এ ঋণ নিয়ে প্রয়োজন মাফিক ব্যবসা সম্প্রসারণে কাজে লাগাতে পারে। তাই বলা যায়, জনাব আসাদের ভাইয়ের পরামর্শ ব্যবসায়ে আরো সফলতা বয়ে আনবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“জনাব আসাদের ভাইয়ের পরামর্শ ব্যবসায়ে আরও সফলতা বয়ে আনবে।”— উদ্দী…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর