হারুনের প্রসর শর্ত সালাউদ্দিন ও রউফের মেনে নেওয়া যুক্তিযুক্ত হয়েছে।”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "হারুনের প্রদত্ত শর্ত সালাউদ্দিন ও রউফের মেনে নেওয়া যুক্তিযুক্ত হয়েছে"- উক্তিটি যথার্থ।যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধুমাত্র নিজস্ব শ্রম দিয়ে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরূপ অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে।উদ্দীপকে দেখা যায়, মিস্টার সালাউদ্দিন ও রউফ সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসা চালিয়ে আসছেন। তারা হারুনকে ব্যবসায়ে অংশীদার হিসেবে নেয়। হারুন শর্ত আরোপ করে যে সে ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করতে পারবে না শুধুমাত্র শ্রম দিবে।যেহেতু হারুন ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করবে না সেহেতু অপর দুই অংশীদার তাকে নির্দিষ্ট বেতনের বিনিময়ে রাখতে পারে। চুক্তি অনুযায়ী হারুন অসীম দায় বহনে বাধ্য, তাই সালাউদ্দিন ও রউফের দায় কিছুটা হলেও কমবে। অসুস্থতার কারণে সালাউদ্দিন ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারছেনা।তাই তারা হারুনের শ্রম ব্যবহার করে ব্যবসায়ে সফলতা আনতে সক্ষম হবে। সুতরাং,হারুনের প্রদত্ত শর্ত সালাউদ্দিন ও রউফের মেনে নেওয়া যুক্তিযুক্ত হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হারুনের প্রসর শর্ত সালাউদ্দিন ও রউফের মেনে নেওয়া যুক্তিযুক্ত হয়েছ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর