“আদালতের নির্দেশে বিলোপের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধন ঠেকানো যায়নি উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "আদালতের নির্দেশে বিলোপের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপ ঠেকানো যায়নি"-উক্তিটি যথার্থ।আবেদনের প্রেক্ষিতে বা আদালতের নির্দেশে যদি কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে তবে তাকে আদালতের নির্দেশে বিলোপসাধন বলে। অংশীদারি আইনের ৪৪ ধারায় এসব কারণ বিস্তারিত বর্ণনা হয়েছে।যার মধ্যে কোন অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করলে অন্যতম।উদ্দীপকের মিস্টার রফিক,করিম ও সফিক সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠা করেন। ব্যবসায়টি সাফল্যের সাথেই পরিচালিত হচ্ছিল। সম্প্রতি করিম ইচ্ছাকৃতভাবে কারবার হতে মূলধন প্রত্যাহার করে দেওয়ার ফলে রফিকের একার পক্ষে ব্যবসা পরিচালনা কষ্টকর হয়ে ওঠে। রফিকের ইচ্ছা থাকলেও প্রতিষ্ঠানটি বিলোপ সাধন ঠেকানো যায়নি।আদালত যদি কোন ব্যবসায়ের বিলোপের নির্দেশ দেয় সেক্ষেত্রে ব্যবসায়টি টিকে থাকার কোনোই সুযোগ থাকে না। আদালতে আবেদন না করে এরূপ ব্যবসা চালানো যেতে পারে তবে আইনের দৃষ্টিতে তা হবে অবৈধ। যেহেতু করিম ইচ্ছাকৃতভাবে ব্যবসা থেকে মূলধন প্রত্যাহার করেছে তাই তাদের অংশীদারি চুক্তিটি ভঙ্গ হয়ে গেছে।ফলে আদালতের নির্দেশে ব্যবসাটি বাধ্যতামূলকভাবে বিলোপ ঘটবে। পরিশেষে বলা যায়,"আদালতের নির্দেশে বিলোপের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিলোপ ঠেকানো যায়নি"- উক্তিটি যথার্থ হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“আদালতের নির্দেশে বিলোপের কারণেই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধন …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর