একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে অংকুর এন্টারপ্রাইজ' সফলতা লাভ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: এক মালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে "অঙ্কুর এন্টারপ্রাইজ" সফলতা লাভ করেছে।পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে চলার সামর্থকে নমনীয়তা বলে। ক্রেতাদের চাহিদা, রুচি, ক্রয় সামর্থ সবসময় একই থাকে না। সময়ের সাথে সাথে বা স্থানভেদে তা পরিবর্তিত হয়। দ্রুত পরিবর্তনশীল এসব পরিস্থিতির সাথে ব্যবসায়কেও দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংহতি বিধানের প্রয়োজন পড়ে।উদ্দীপকের "অঙ্কুর এন্টারপ্রাইজ" শহরের বেশ স্বনামধন্য বুটিক হাউস প্রতিষ্ঠান। বাজারে প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎসবের সাথে সামঞ্জস্য রেখে পোশাক তৈরি করে। তাদের এরূপ কর্মকাণ্ড নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়,একমালিকানা ব্যবসার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে "অংকুর এন্টারপ্রাইজ" সফলতা লাভ করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে অংকুর এন্টারপ্রাইজ' সফল…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর