জনাব বদরুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও ।
উত্তর: জনাব বদরুলের এমন গৃহীত উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। একজন ব্যক্তি ব্যবসায়ের সাথে জড়িত কর্মকাণ্ডের যে উদ্যোগ গ্রহণ করা থেকে ব্যবসায় উদ্যোগ বলে।নতুন ব্যবসা গঠন বা নতুন পণ্য,সেবা,পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর যে কোন সৃজনশীল উদ্যোগ ব্যবসায় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায় জনাব বদরুল এমবিএ পাস করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে তিনি বাড়িতে ফিরে আসেন এবং নিজেদের চার বিঘা আয়তনের পুকুরটি সংস্কার করেন। এরপর সেই পুকুরে তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। বর্তমানে জনাব বদরুল একজন জনপ্রিয় ও সফল উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।এর মাধ্যমে দেশে উৎপাদন বাড়ে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।তার উদ্যোগে সে একজন সফল মাছ চাষী গণ্য হওয়ায় অনেকেই অনুসরণ করছে। তার মাছ চাষের ব্যবসায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক মানুষ যুক্ত হবে।ফলে তা বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব বদরুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর